সমিতির কার্যক্রম
বার্ষিক বনভোজন-২০২৪
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন-২০২৪

ধামইরহাট উপজেলার ঢাকায় বসবাসকারীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ মার্চ)'২০২৪ ঢাকা গাজিপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা তাদের পরিবার নিয়ে দিনটি একটি মনোরম ও উৎসবমুখর পরিবেশ উদযাপন করেন। সংগঠনটি দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, কুইজ ও নানা ধরনের মজার মজার আয়োজন করে এবং পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে এই দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিতি ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জিনিয়ার জাকের হোসেন, সভাপতি রুহুল মামুন, সহসভাপতি আল মামুন, দেওয়ান সুরুজ, সাধারণ সম্পাদক আইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু, মেহেদি হাসান মিলন, অর্থ সম্পাদক ইঞ্জি. মো. আনিছুর রহমান, প্রচার সম্পাদক আনিসুর রহমান (সময় নিউজ), সংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন, ক্রিড়া সম্পাদক দেওয়ান জনি, সদস্য আবু সাঈদ, আবু বক্কর সিদ্দিক নয়ন, ইয়াসিন আরাফাত, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন ও তাদের পরিবারবর্গ।
