সমিতির কার্যক্রম
নগদ অর্থ সহায়তা প্রদান-২০২৬
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান-২০২৬।

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ২ জন দুস্থকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো.এনামুল হক। ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির সভাপতি সামসুজ্জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রাববানী, মাওলানা কামরুজ্জামান জুয়েল, এস এম সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের সহ প্রমুখ।
