সমিতির কার্যক্রম
কুরআন শরীফ বিতরণ-২০২৬
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে ধামইরহাট উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ-২০২৬।

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ১৫০ পিস পবিত্র কোরআন শরীফ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। কোরআন শরীফ বিতরণে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো.এনামুল হক। ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি'র সভাপতি সামসুজ্জোহা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু'র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রাববানী, মাওলানা কামরুজ্জামান জুয়েল, এস এম সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের সহ প্রমুখ।
