সমিতির কার্যক্রম
ইফতার ও দোয়া মাহফিল ২০২৬
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।

গত ১৩ মার্চ/২৬ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য (৪৭/২ নওগাঁ ) ইঞ্জিনিয়ার এনামুল হক (পদাধিকার বলে), উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ খাজামউদ্দিন, সভাপতি- সামসুজ্জোহা, সিনিয়র সহ- সভাপতি- মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক -দেওয়ান জনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক-ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক-আনিসুর রহমান (স্টার নিউজ), মো: মামুনুর রেজা আল ফারুকী, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. মুক্তা সহ প্রায় ১১০ জন গণ্যমান্য সদস্য উপস্থিত ছিলেন।
